মুন্সি ইকবাল।
বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছেন ডা. শফিকুল ইসলাম। যিনি গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব সফলতার সহিত পালন করছেন।
ছোট বেলা থেকেই এলাকার মানুষগুলো যখন বিভিন্ন সমস্যা নিয়ে এই নেতার কাছে আসতেন, মানুষের সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান দিতেন।
রাজনীতির মাঠে শহীদ জিয়ার সৈনিক হিসেবে কাজ করে সাধারণ মানুষের কাছে সুনাম অর্জন করেছেন তিনি।
বিশিষ্ট সমাজ সেবক এই নেতা বিগত ফ্যাসিস হাসিনা সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসী দ্বারা বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন হয়েছেন। তবুও তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন।
মানুষের সেবা করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন বহুবার, দখল আর চাঁদাবাজদের দৌরাত্ম ছিল এলাকায় রীতিমতো।
গত জুলাই থেকে ছাত্র / জনতার আন্দোলনের পাশাপাশি বিএনপির বিভিন্ন সভা সেমিনারে রীতিমতো যোগদান করছেন তিনি। পহেলা আগষ্ট থেকে ৫ই আগষ্ট পর্যন্ত শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নেতাকর্মী নিয়ে সরব ভুমিকা পালন করেছে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম।
এলাকার সাধারণ মানুষ এই প্রতিবেদনকে বলেন, দীর্ঘদিন মানুষের কল্যানে কাজ করেছেন আমাদের প্রিয় নেতা ডা.শফিকুল ইসলাম ভাই।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলার প্রতিবাদ করেছেন এই নেতা।
ডা.শফিকুল ইসলাম বলেন, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে এই প্রত্যাশা রইল।