• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শুদ্ধাচার পুরস্কার পেলেন আরএমপির ২ জন সদস্য

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সততা, দক্ষতা, শৃঙ্খলার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য।

আরএমপি’র শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম এবং আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান।

রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভায় আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মোঃ রাসেলুর রহমানকে কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতস্বরুপ শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এরআগে পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম গত মাসের (১৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নিকট হতে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) গ্রহন করেন।

এ সময় আরএমপি’র কমিশনার শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, একজন লে. কর্ণেল, একজন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, ৪ জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category