• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে আড়াই মাস বয়সী শিশু চুরির অভিযোগে শিশু পাচারকারী দলের নারী সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরে আড়াই মাস বয়সের এক কন্যা শিশুকে চুরির অভিযোগে জরিনা বেগম নামে শিশু পাচারকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর থানা পুলিশ টাঙ্গাইল জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার ও শিশু পাচারকারী দলের নারী সদস্যকে গ্রেফতা করে।
জরিনা শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি দুপুরে শেরপুরের নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির কন্যাশিশু লাবিবাকে চিকিৎসার জন্য শেরপুর পৌর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে নিয়ে আসেন। এসময় ওই ক্লিনিকে শিশু চোর চক্রের সদস্য জরিনা শিশুর মাকে বোকা বানিয়ে তার মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পরে ওই শিশুকে টাঙ্গাইল জেলা সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে ১ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। এবিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে শেরপুর শহরের মাধবপুর এলাকা থেকে মামলার প্রধান আসামী জরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইল জেলা সদরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশু লাবিবাকে।
এ ঘটনার সাথে জড়িত জরিনার মেয়ে সাবিনা (২৮),শেরপুর সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া (৪৫) ও টাংগাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম (৩০) এখনো পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামি জরিনাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category