• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে নবগঠিত জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়ে সংবাদ সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে নবগঠিত জেলা বিএনপির কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রবিবার ১৭ নভেম্বর বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতারা বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি দিয়েছেন সেই কমিটি কে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা এই কমিটির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।তবে আমাদের একটা দাবি রয়েছে শ্রীবরদীতে কোন কমিটি দিলে যারা ত্যাগী ও আওয়ামী দুঃশাসনের সময়ে দলের হয়ে কাজ করেছেন তাদের কে দিয়ে কমিটি করবেন।আর যদি কোনো আওয়ামী দালাল দিয়ে কমিটি গঠন করা হয় তাহলে শ্রীবরদী উপজেলা বাসী তাদের কে প্রতিহত করবে।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, এস এম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এসময়, দশটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category