• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরে ৮৫ বোতল ভারতীয় মদসহ ১ যুবক গ্রেপ্তার

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৮৫ বোতল ভারতীয় মদসহ রতন আলী (২৩) নামে ১যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ১৪ জামালপুর। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদর ইউনিয়নের আহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন আলী নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

র্যাব-১৪এর প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম. সবুজ রানার নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ’র উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার
আহম্মদনগর এলাকায় মামুন তালুকদারের মৎস প্রজেক্টের সামনে পাকাঁ
রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেক
৮৫বোতল বিদেশী মদ,
নগদ ৫শত টাকা ও ১টি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের
আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫শত টাকা। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত রতন আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category