• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেপ্তার-১

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল মদ সহ বিপুল মিয়া (২২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকার
নিজাম মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব, এএসআই মঞ্জুরুল হক ও মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে
সন্ধ্যাকুড়া- রাবার ড্যাম সড়কের মাঝামাঝি স্থানে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ বিপুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিপুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category