• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যূষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন,

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, শ্রীবরদী পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এসময় উপস্থিত ছিলেন

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ। পরে কুচকাওয়াজে

অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে

সকাল ১১ টায় পরিষদ চত্বরে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন। কুচকাওয়াজ মাঠে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষার আলোই বাংলাদেশ শ্রীবরদী ইউনিটের সদস্য সহ বিভিন্ন সংগঠন।
এছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category