মোঃ মনির হোসেন,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালুকা উপজেলার শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২২ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় স্কয়ার মাষ্টারবাড়ী পূর্বাশা সিএনজি পাম্প সংলগ্ন জামিরদিয়া, ভালুকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমীর,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্ঠা অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার এসিসটেন্ট সেক্রেটারী,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্ঠা এডভোকেট মাহাবুবুর রশিদ ফরাজী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালুকা উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক মানিক।
ভালুকা গার্মেন্টস শাখার সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেভারেশন, ভালুকা উপজেলা শাখা উপদেষ্ঠা মোঃ সাইফুল্লাহ পাঠান ফজলু, জহির উদ্দিন মোহাম্মদ বাবরসহ উপজেলার বিভিন্ন পেশার শ্রমিক নেতা কর্মীরা।শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সর্ব অবস্থায়, প্রতিটি শ্রমিকের পাশে আছে, ছিলো এবং ভবিষ্যতে থাকবে বলে সমাপ্তি ঘোষণা করা হয়।