• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শ্রীপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক

ইকবাল গাজীপুর / ৪৪০ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ইকবাল হোসেন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নানাইয়া বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর আসরের নামাজের পর আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। এ দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, “আদর্শভিত্তিক রাজনীতি ও জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্বই একটি উন্নত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি।

জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নৈতিক সমাজ গঠনের জন্য জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। উঠান বৈঠকে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category