• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সদরপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে: অধ্যাপক শহীদুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

জুলাই-আগস্টজুড়ে সংঘটিত গণহত্যা চালানোর অপরাধে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। মুক্তিযুদ্ধের পর দেশে সরকারবিরোধী আন্দোলনে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশজুড়ে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যা বড় ধরনের মানবাধিকার লক্সঘনের অপরাধ। এই গণহত্যার দায়দায়িত্ব এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সোমবার (১২ মে) বিকেলে মিরপুর উপজেলাধীন সদরপুর ইউনিয়নের কাতলামারী কে বি এইচ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তার রাজনৈতিক সিদ্ধান্তে রাষ্ট্রযন্ত্র, দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালানো হয়। জুলাই-আগস্টজুড়ে এ দেশে যা হয়েছে তা আমাদের চোখের সামনেই হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ডাক্তার নুরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, আশরাফুল হক আশা মেম্বারকে সাধারণ সম্পাদক,আসাদুজ্জামান আসাদকে সাংগঠনিক সম্পাদক করে সদরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক আংশিক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category