• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সন্ত্রাস দমনে ভূমিকা পালন করায় খুন হয়েছে সেন্টু চেয়ারম্যান’

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধানসহ সন্ত্রাসীদের দমন ও সন্ত্রাস নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করার কারণেই ইউপি চেয়ারম্যান নঈম উদ্দন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে, এমন দাবি তার পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের।

৫ আগস্টের পর প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার কারণে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে মাথা চাড়া দিয়ে ওঠে। এরই জের ধরে পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি। এ হত্যাকাণ্ডের মূল হোতা তরিকুল ইসলাম টুকু বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে এবং তাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নঈম উদ্দিন সেন্টু (৬৫)।

চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী তরিকুল ইসলাম টুকর বাড়ি ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঠিক পেছনে। টুকু ফিলিপনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজের পরিচয় দিতেন বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি’র কোন নেতা কথা বলতে রাজি হননি।

১ অক্টোবর, মঙ্গলবার রাতে নিহত সেন্টুর ছেলে আহসান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন যার নং-১। দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করলেও আসামির সংখ্যা ও তাদের পরিচয় মামলার তদন্তের স্বার্থে পরে জানানো হবে বলে জানান।

হত্যার ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আব্দুল খালেক বলেন, পুলিশ ইতিমধ্যে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যায় সরাসরি জড়িতদের চিহ্নিত করেছে। এছাড়াও ঘটনার পরিকল্পনাকারীরাও চিহ্নিত হয়েছে। খুব শিঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

তবে আইন শৃঙ্খলা বাহিনী এখনই কার্যকর ব্যবস্থা না নিলে চরাঞ্চলের মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে এমনটি মনে করছেন ফিলিপনগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category