• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে গভীর রাত্রীতে আগুন ! গুদামের মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলওয়ের টিকেট কাউন্টারের পার্শ্ববর্তী এলাকায় মাহাবুব এন্টারপ্রাইজ নামের একটি পণ্য সরবরাহকারী গোডাউনে আগুন লাগে।

শুক্রবার দিবাগত (১৮ মার্চ) শনিবার মধ্য রাতে প্রায় ১ টার দিকে মাহাবুব এন্টারপ্রাইজ নামের একটি পণ্য সরবরাহকারী গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গোডাউনে থাকা প্রায় ৬ লক্ষ টাকার মালামার পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত শনিবার রাত ১ টার দিকে তালাবদ্ধ এই গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওগাঁ ও আদমদীঘি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ব্যাপারে মাহাবুব এন্টারপ্রাইজের মালিক মাহাবুব আলম বলেন, আনুমানিক রাত দেড়টার সময় প্রতিবেশী এক দোকানদার আমাকে ফোন দিয়ে জানায় আমার প্রতিষ্ঠানে আগুন লেগেছে। আমার এই প্রতিষ্ঠান ফ্রেশ কোম্পানি, সাদিয়া ফুড ও সুন্দরবন কনজিউমার কোম্পানির ডিলার নেওয়া ছিল৷ তেল, জুস, পানি, ডিরাজেন্ট পাউডার, কয়েলসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, আমার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category