• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্র নিহত

দিনকাল বিডি ২৪ / ২৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার ট্রেনে কাটাপড়ে সালমান জোবায়ের (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চের নিকট রেলওয়ে লাইনে এ ঘটনা ঘটে। নিহত সালমান জোবায়ের নওগাঁ সদরের চকএনায়েত গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মান্নানের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থি ছিল বলে পরিবারের পক্ষে বলা হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চের নিকট ব্রডগেইজ রেললাইনে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই কিশোর ছাত্র নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার সুত্র জানায় সে মোবাইল ফোনে গেমে আসক্ত ছিল। মোবাইল ফোন না পাওয়ায় সে আত্মহত্যা করে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন গতকাল শুক্রবার বেলা ১১ টায় নিহত কলেজ ছাত্র সালমান জোবায়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই স্বজনদেন কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category