• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে ট্রেনে পকেটমার গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চলন্ত ট্রেনে যাত্রীর পকেট থেকে টাকা চুরির অপরাধে সাজ্জাদ হোসেন নামের এক পকেটমারকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সাজ্জাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জিন্নত আলীর ছেলে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) রাতে নীলসাগর এক্সপ্রেস টেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনযাত্রী সাদিকুল ইসলাম বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চলন্ত ট্রেনের কামরায় জনৈক ট্রেন যাত্রী সাদিকুল ইসলামের পকেট থেকে টাকা চুরির সময় অপর যাত্রীরা দেখতে পেয়ে সাজ্জাদ হোসেন নামের ওই পকেটমারকে আটক করে পুলিশে সোর্পন করেন। রাতেই এ ঘটনায় ওই যাত্রী বাদি হয়ে মামলা করেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন মামলা দায়ের নিশ্চিত করে জানান, পরদিন শুক্রবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category