• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সান্তাহারে পাঁচ জুয়াড়ি গ্রেফতার টাকাসহ সরঞ্জাম উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহারে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে গ্রেফতার ও টাকাসহ তাস খেলার সরঞ্জাম উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা আড়াই টায় সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার সংলগ্ন মায়া বিড়ি অফিসের দক্ষিন পাশে রেলওয়ে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার চা বাগানের ইয়াদ আলীর ছেলে আজাদ (৫৩), আদমদীঘির কুসুম্বী সোনারপাড়ার আফছার আলীর ছেলে লুৎফর রহমান দুলু ((৪৮), সান্তাহার স্টেশন কলোনীর নাজির উদ্দীনের ছেলে রাকিব (৩৬), সান্তাহার ইয়ার্ড কলোনীর তেছের আলীর ছেলে কালাম (৫২) ও সাঁতাহার এলাকার গোলাম রসুলেল ছেলে আনোয়ার হোসেন (৫৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা আড়াই টার সময় সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার সংলগ্ন মায়া বিড়ি অফিসের দক্ষিন পাশে রেলওয়ে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের সান্তাহার ফাঁড়ির পুলিশ ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ইক্ত পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে।

এসময় জহুরুল ইসলাম ও ইয়াছিন আলী নামের দুইজন পালিয়ে যায়। জুয়া খেলার আসর থেকে ৩ হাজার ২০০টাকা এক প্যাকেট তাস ও চটসহ বিভিন্ন সামগ্রি জব্দ করা হয়। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদারতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category