• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৫০ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় সান্তাহার উপহার টাওয়ার শেফালী কনভেনশন সেন্টারে এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। পৌর আ”লীগের সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় এই বর্ধিতসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিআরএম শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাবেক শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, সান্তাহার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান মুন্না, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন প্রমুখ। বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category