খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে পাঁচজন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত রোববার (৪ ফেব্রæয়ারী) রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এ রায় দেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে পাঁচজন মাদক সেবীকে আটক করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার কাদোয়া দেবুপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে নাহিদ হাসান (২৪), একই এলাকার মিজানুর রহমানের ছেলে রাসেল রানা (২৫) কে ৭ দিনের করে বিনাশ্রম কারাদÐ ও ৫ হাজার টাকা করে জরিমানা, নতুন শাহপুর গ্রামের দুলাল মন্ডলের ছেলে মানিক হোসেন (৩২) কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদÐ ও ১৭০ টাকা জরিমানা, দোগাছি গ্রামের ফজলুর রহমানের ছেলে খুকু (৪৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদÐ ও ২০০ টাকা জরিমানা,
সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনির মঈনুদ্দিন খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩২) ৫ মাসের বিনাশ্রম কারাদÐ ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সার্কেলের পরিদর্শক এসএম এলতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।