• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাপাহারে প্রথম জাতীয় পতাকা উড্ডয়নকারী বীর মুক্তিযোদ্ধা আরব চৌধুরীর ইন্তেকাল

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর সাপাহারের মাটিতে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উড্ডয়নকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…….রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৭বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী,৩ছেলে ১ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার সময় সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের লাশের রাষ্ট্রিয় সম্মামনা প্রদান করা হবে বলে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন জানিয়েছেন। মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) এর মৃত্যুতে সাপাহার উপজেলা প্রেসক্লাব ও সাপাহার সদর প্রেসক্লাবের সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শ্রদ্ধা নিবেদন ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বেশ কিছু দিন ধরে তিনি হৃদ রোগ ও শ্বাসকষ্ট জনিত রোগে ভোগার পর রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউতে ভর্তি হয় এবং শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category