• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-আইভীসহ ৪০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাকিব (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে নিহতের চাচাত ভাই আব্দুর রহমান (৫১) বাদী হয়ে এ মামলাটি নারায়ণগঞ্জ আদালতে দায়ের করেন।
আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

তিনি জানান, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে পেশায় রাজমিস্ত্রী রাকিব কাজে যাওয়ার উদ্দ্যেশ্যে বের হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযুক্তদের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category