• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সিরাতুন্নবী (সাঃ) পালনে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী বা সিরাতুন্নবী পালিত হয়েছে। সোমবার ভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। দিবসটি পালনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও তার সহযোগি সংগঠন উপজেলায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলার বাহিরগোলা মোড় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. আতাউর রহমান, পৌর আমীর মো. একরামুল হক, সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামানিক সাজু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category