• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুন্দরবনে অবৈধ ভাবে মাছ আহরণ ৬টি ট্রলারসহ ২৯ জেলে আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে আহরণ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার, মাছ ধরা জালসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়েছে। আটক এসব জেলেদের সোমবার বন আইনে মামলা দিয়ে বাগেরহাট কারাগারে পাঠানো হবে। তবে, স্মার্ট পেট্রোলিং টিমটি মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় আটক ৬টি ফিশিং ট্রলার ও জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি সুন্দরবন বিভাগ।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের বন্যপ্রানী ও মাছের প্রজনন মৌসুমে ওয়ার্ড হ্যারিটেজ ম্যানগ্রোভ বনে ২১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সকল ধরনের প্রবেশ ও মাছ আহরণ নিষিদ্ধ করে টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহলের সময় শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে বরগুনার পাথরঘাটা এলাকার গভীর সমুদ্রে মাছধরার উপযোগী একটিসহ ৬টি মাছধরা ট্রলার, মাছ ধরা জালসহ ২৯ জেলেকে আটক করেছে বনক্ষীরা। আটক এসব জেলেদের ফিশিং ট্রলারসহ শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হচ্ছে। বন আইনে মামলা দিয়ে সোমবার সকালে আটক জেলেদের শরণখোলা থেকে বাগেরহাট বন আদালতে পাঠানো হবে বলেও জানান এই বন কর্মকর্তা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category