ফজলে মওলা, বদলগাছী( নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মঞ্চে নির্বাচনী আচরন বিধি লংঘন করে বক্তব্য দেওয়ায় ভ্যাইরাল হয়েছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রতাহারের শেষ তারিখ ছিল। নির্বাচনী প্রচারনা শুরু না হতেই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মঞ্চে আচরন বিধি লংঘন হুমকি সৌরভ বক্তব্য প্রদান করেন বদলগাছী পরিষদ চেয়ারম্যান ছামছুল আলম খাঁন।
বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সহকারী রিটার্নিং অফিসার তৃপ্তি কনা মন্ডল এর সামনে প্রকাশ্যে সতন্ত্র প্রার্থীর বিরোদ্ধে হুমকি ও অশালীন বক্তব্য দিয়ে আচরন বিধি লংঘন করেছেন তিনি। জানা যায় আওয়ামী লীগের দুই সতন্ত্র পার্থী ছলিম উদ্দীন তরফদার ও মাহফুজা আকরাম মায়া চৌধুরীকে পা ভেংগে ফেলা সহ
তাঁদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করেছে। বিষয়টি সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নির্বাচন সুষ্ঠ করার লক্ষে প্রধান মন্ত্রী সেখ হাসিনা বদ্ধ পরিকর।এ অবস্হায় আচরন বিধি লংঘন করে সতন্ত্র প্রার্থীদের হুমকি দিলে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণত কমে যেতে পারে বলে সাধারন ভোটারদের ধারনা। এবিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু
খালেদ বুলু বলেন ছামছুল আলম খাঁন আওয়ামী লীগের কোন সদস্য নয়। আচরণ বিধি লংঘন এর দায় দায়িত্ব আমরা নিতে পারি না। যা বলেছে, তার নিজস্ব ব্যাপার। মাহফুজা আকরাম চৌধুরী মায়া বলেন সামছুল আলম খাঁন এর বিরোদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। ছলিম উদ্দীন তরফদার ফোনে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের প্রতিটি আসনে সুষ্ঠু ভোট ও
ভোটারদের বেশী উপস্থিতি করার কারনে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে পারবেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন এই হুংকার দেওয়ান ভোটাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে । বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটাংন অফিসার তৃপ্তি কনা মন্ডল বলেন অভিযোগ পেয়েছি ব্যবস্হা নেওয়া হচ্ছে।