• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিন -শেখ তন্ময়

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলে লিপ্ত আছে। ৭ জানুয়ারী ভোট উৎসব করে তাদের ষড়যন্ত্রের জবাব দিন। সোমবার সন্ধ্যায় (১ জানুয়ারি) তিনি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারছে। দুর্নীতিতে বিশ্বসেরা জামায়াত বিএনপি জোটের মুখোশ খুলে গেছে। তারা এখন মরিয়া হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে।
নির্বাচনী ঐ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব নকিব নজিবুল হক নজু, জেলা কমিটির সহ-সভাপতি এ্যড. ফরিদ উদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বানু লুচি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category