• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অধিকার নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মৌন মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :

মানবাধিকার সংগঠন অধিকার এর সেক্রটারী আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক নাসির উদ্দিন এলানকে বিচারিক হয়রানির মাধ্যমে সাজা দেয়ার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মৌন মানববন্ধন করেছেন মানবাধিকার কর্মীরা।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অধিকার এর সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মৌন মানববন্ধনে অংশ নিয়েছেন হিউম্যান রাইটস নেটওয়ার্কের মানবাধিকার কর্মীরা। মৌন মানববন্ধন শুরুর আগে উপস্থিত মানবাধিকার কর্মীরা আদিলুর রহমান খান শুভ্র ও নাসির উদ্দিন এলানের মুক্তি চেয়ে বক্তব্য রাখেন। পরে FreeAdil ও FreeElan লিখা কালো কাপড় মুখে লাগিয়ে মৌন অবস্থান করে প্রতিবাদ জানায়। এসময় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চেয়ে বিভিন্ন ধরনেরর ফেস্টুন প্রদর্শন করেন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্কের মানবাধিকার কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category