• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অবরোধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ২৫৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি \ বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। এসময় অবরোধবিরোধী ¯েøাগান দেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগের স্থানে এসে শেষ হয়।

মিছিলে সদর উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ,শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো।

তিনি বলেন,বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে। এদের প্রতিহত করতে আওয়ামী লীগ প্রতিটি সময় মাঠে আছে। তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়াও বক্তব্য দেন,পৌর আওয়ামী লীগের সভাপতি একরাম,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু,পৌর শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম নুরল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category