• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অবসরের আগেই সাপের কামড়ে মৃত্যু বরণ করে চির বিদায় নিলেন শিক্ষক নন্দ দুলাল

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

বাঘা (রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে নন্দ দুলাল কর্মকার নামে এক শিক্ষক মারা গেছেন। শনিবার (১৪-০৬-২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মারা যান। তিনি চারঘাটের ভায়া লক্ষীপুর ইউনিয়নের পান্নাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আন্দু কুমার কর্মকারের ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন নন্দ দুলাল কর্মকার । রোববার(১৫-০৬-২০২৫) বিকেল ৪টায় তার মরদেহ বাড়িতে পৌছে। পরে হিন্দু শাস্ত্রমতে সৎকার করা হয়।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নন্দ দুলাল কর্মকারের স্ত্রী স্বপ্না রানী কর্মকার। তিনি জানান,১ মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে নুপুর রানী কর্মকার বগুড়ার আজিজুল হক সরকারি কলেজের অনার্সের ছাত্রী আর ছেলে অনুপ কর্মকার আইএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম স্বপন জানান, ১৯৯৪-৯৫ সালে স্কুল প্রতিষ্ঠাকালিন সময়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২৯ সালে । কিন্ত তার আগেই চির বিদায় নিলেন শিক্ষক নন্দ দুলাল কর্মকার। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category