• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

অস্থির রাজশাহীর মাছ-মাংসের বাজার

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রোজার পর থেকে রাজশাহীর কাঁচাবাজারে প্রায় সব পণ্যের দামই বাড়তি। তবে মাছ-মাংসের দাম ছিল নিয়ন্ত্রণে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সেই মাছ মাংসের দাম বেড়েছে। অন্য পণ্যের পাশাপাশি মাছ মাংসের দাম বাড়ায় হতাশ ক্রেতারা।
শুক্রবার (৭ এপ্রিল) নগরীর সাহেববাজার ঘুরে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামই স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে মাছ ও গরুর মাংসের। সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে এ সপ্তাহে। এক সপ্তাহের ব্যবধানে মাছ ও গরুর মাংসের দাম দাম লাগামছাড়া।
গরুর মাংস কিনতে আসা শারমিন জানান, ঈদকে সামনে রেখে বিক্রেতারা ইচ্ছা করে গরুর মাংসের দাম বাড়িয়েছেন। এভাবে চলতে থাকলে আমাদের মতো গরীব মানুষ যারা মাসে একবার গরুর মাংস খায় তারা হয়তো ঈদেরও মাংস কিনে খেতে পারবেন না।
গরুর মাংস বিক্রেতা আইনাল জানান, হাটে গরুর দাম হঠাৎ বেড়ে গেছে। আগে যে গরু ৬০ হাজার টাকায় কিনেছি সে গরু গতকালকে ৭ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। গরুর মাংসের দাম বাড়ার পেছনে আমাদের কোন হাত নেই। আমরা বেশি দিয়ে কিনেছি তাই মাংসের দাম বাড়িয়েছি।
মাংসের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কার্পজাতীয় মাছ। নদী ও বিলের মাছ বিক্রি হচ্ছে কেজিতে ১০০-১৫০ টাকা বেশিতে। এ সপ্তাহে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা, গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে বাশপাতা মাছ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা বেড়ে ৮০০ টাকায়।
এছাড়া সপ্তাহের শেষ দিন শুক্রবারে অন্যন্য পণ্যের দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের দামে আজ বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, করলা ৮০, শসা ৬০-৮০, পিয়াজ ৩২, কাচামরিচ ৮০ টাকায়।
গত সপ্তাহের মতো স্থিতিশীল থেকে খাশির মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকা কেজিতে। এছাড়াও সপ্তাহের শেষ দিনে মুদিপণ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category