• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন….পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশও নিরাপদ কারণ তিনি ফজরের নামাজের পর চিন্তা করেন মানুষকে কিভাবে ভাল রাখা যায়। একারনে তৃণমূল পর্যায়ের অসহায় হতদরিদ্র পরিবারের বসবাসের জন্য তিনি পাকা বাড়ির ব্যবস্থা করেছেন।

শুধু তাই নয় প্রশাসনিক কর্মকর্তা সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী সুন্দর ও মনোরম পরিবেশে থাকবে এমনটাই চান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে সম্প্রসারিত নবনির্মিত ৬ তলা নতুন ভবন এবং হল রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া এই ভবনের যতœ নেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।

কোন হয়যরানি নয় আপনারা দেশের ও জনগণের সার্থে কাজ করবেন বলে কর্মকর্তাদের উদ্যেশে মন্ত্রী বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহমেদ, আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ খাদ্য নিয়ন্ত্রক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category