• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আগামীতে সেচ্ছাসেবক দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যেতে হবে ..মীরসরাইতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই এবং বারইইয়ারহাট পৌরসভা। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিমের উপস্থাপনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।
পথসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক হাসান খান, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচএম রাশেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, মোঃ আলা উদ্দিন, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
পথসভা শেষে বিভিন্নস্তরের জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ওই নেতৃবৃন্দরা।
সভায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, বিগত ১৬ বছর বিএনপি’র জন্য অতি দুঃসময় ছিলো। কিন্তু, এখনো সেই দুঃসময় কাটেনি উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ের প্রেতাত্মারা এখনো সব জায়গায় ভর করছে। আর সেই জন্য জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সবাই কে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কাজ করে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
পরে তিনি দীর্ঘ পথ হেঁটে হেঁটে দলের লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category