• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

আত্রাইয়ে ইউপি সদস্যের পুকুরে বিষ প্রয়োগে চার লাখ টাকার মাছ নিধন

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে এক ইউপি সদস্যের পুকুরে বিষ দিয়ে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। রোববার রাতে কে বা কাহারা এই বিষ প্রয়োগ করে। ইউপি সদস্য বিপ্লব আকন্দ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের রফিকুল আকন্দের ছেলে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিপ্লব হোসেন জানান,তার ফুফুর নিকট থেকে প্রায় পৌনে তিন বিঘা জলার একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘ প্রায় ১৫বছর ধরে মাছ চাষ করে আসছেন। চাষকৃত পুকুরে কে বা কাহারা রোববার রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে।এতে পুকুরে থাকা কাতলা,রুই,সিলভার,গুলশা,টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠেছে। সোমবার সকালে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে এবং পুুকুরের পানি থেকে বিষের গন্ধ ছড়িয়ে পরেছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানান, পূর্ব শত্রæতার জ্বের ধরে হয়তো কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category