• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে জনতার মুখোমুখি ইউপি চেয়ারম্যান

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে “জনতার মুখোমুখি জনপ্রতিনিধি“শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেয়া ইসতেহার বাস্তবায়ন করতে এবং ইউনিয়নকে ঢেলে সাজাতে,জনতার সুখ-দূ:খের কথা জানতে এবং নিজের চলার পথে কোন ভূল থাকলে তা শুধরে নিতে বুধবার বিকেলে সমসপাড়া ফুটবল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনসাধারনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা উত্তর মহানগর জাতীয় শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন।
অত্র ইউনিয়বাসীর আয়োজনে অনুষ্ঠিত মুখোমুখি অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এছাড়া ভিজিডি,ভিজিএফসহ ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন সেবাগুলো যথা সময়ে সম্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি। অত্র ইউনিয়নকে ঢেলে সাজাতে ও এলাকার উন্নয়নকে আরো বেগবান করতে এবং মাদক সন্ত্রাস,বাল্য বিয়ে মুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উ্ক্ত পরিষদের সদস্য/সদস্যাবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিধু ভূষন দাশ,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিপন,দপ্তর সম্পাদক মকবুল হোসেন শেখ, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রুবেল,বিশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মানিক,সাবেক ছাত্র নেতা গোলাম সাকলাইন মিলন, ভাঙ্গাজাঙ্গাল বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুব ইসলাম মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category