• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে আগুনে দগ্ধ আহত গৃহবধূর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে আগুনে দগ্ধ হওয়া রিতা বাশফোঁর (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) মধ্য রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত রিতা বাশফোঁর উপজেলার চরকতলা গ্রামের সোহেল বাশফোঁরের স্ত্রী। এর আগে গত শুক্রবার (২৫ আগস্ট) রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, চড়কতলা এলাকায় নিজ বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে রিতা বাশফোঁর নামে ওই গৃহবধূ আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। প্রায় চার দিন পর গত ২৯ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, রিতা বাশফোঁর নামে ওই গৃহবধূ নিজ বাড়িতে দুগ্ধ গরম করতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে আগুন লাগে। এতে সে আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category