• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে আম কুড়াতে গিয়ে বিদ্যুতস্পর্শে নারীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে রাতে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারস্পর্শে আবেদা বেগম (৬৫) নামের এক গৃহকর্মির মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৮ জুন) রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামের রহিম উদ্দিন মন্ডলের মেয়ে। জানায়ায়, আবেদা বেগম নামের ওই নারী প্রায় ৩০ বছর যাবত আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামে আব্দুল কাদের ছেদ্দার বাড়িতে গৃহকর্মি হিসাবে ছিল।

গত শুক্রবার দিবাগত সাড়ে ১০ টার দিকে আদমদীঘি উপজেলার উপড় দিয়ে ঝড়বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির পর গৃহকর্মি আবেদ বেগম লক্ষীপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশে একটি পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সেখানে বৈদ্যুতিক লাইনের খোলা তার ছিড়ে পড়ে ছিল। রাতের আধারে ওই খোলা বৈদ্যুতিক তারে গৃহকর্মি আবেদা বেগম স্পর্শ করলে সে বৈদ্যুতিক তারে আটকিয়ে মাটিতে পড়ে থাকে। এসময় লুৎফর রহমান নামের অপর ব্যক্তি আম কুড়াতে গিয়ে দেখতে পেয়ে বিদ্যুত অফিসে খবর দেয়ার পর বিদ্যুতসংযোগ বন্ধ করে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গৃহকর্তা আব্দুল কাদের ছেদ্দা ও মৃত আবেদা বেগমের বোন মজিদা বেগম জানায়, রাতে আম কুড়াতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আবেদা মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ একেএম মঈন উদ্দিন জানান, এ ঘটনায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category