• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

আদমদীঘিতে এ্যাম্পল ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে নেশার এ্যাম্পল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর আবুল কালামের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও রথবাড়ি এলাকার শংকর রবিদাসের ছেলে সুমন ওরফে মন্টু রবিদাস (৩২)। গত রোববার (৮জানুয়ারি) সকালে এদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার সকা ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খ সার্কেলের সদস্যরা সান্তাহার ইয়ার্ড কলেনীর আসামী ফিরোজের বাসায় অভিযান চালিয়ে তার খাটের উপড় রাখা ৫ পিস নেশার এ্যাম্পল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। একই দিন সকাল ১০টায় সান্তাহার খাড়ির ব্রিজের উপড় থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন ওরফে মন্টু রবিদাসকে গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category