• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ট্রেনে কাটাপড়ে যুবক নিহত

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রোহিত আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। গত বুধবার (১৫ নভেম্বর) রাতে নসরতপুর আলতাফনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তি স্থান গাদো ঘাট গ্রামের নিকট এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সান্তহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে । নিহত রোহিত আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বুধবার বিকেলে রোহিত আলী পরিবারের অজান্তে বাড়ি থেকে বেড়িয়ে আসে। এরপর সে আদমদীঘির নসরতপুর-আলতাফনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তি স্থান গাদোঘাট গ্রামের পাশে রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহার গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। স্থানীয়রা জানান, রোহিত মানসিক ভারসাম্যহীন।

সে মাঝে মধ্যে পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যান। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category