• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ডেঙ্গু জ্বরে হোমিও চিকিৎসকের মৃত্যু

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একরামুল হক তালুকদার বাবলু (৬৮) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার(২৫ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত একরামুল হক তালুকদার বাবলু আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরদার পাড়া গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে। এ তথ্যটি নিশ্চিত করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে একরামুল হক তালুকদার বাবলুর শরীরে হালকা জ্বর আসলে তিনি নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। তার পরেও সুস্থ্য না হওয়ায় গত মঙ্গলবার সকালে আদমদীঘি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ পান কর্তব্যরত চিকিৎসক। দুইদিন চিকিৎসা নেওয়ার পর জ্বর না কমায় তাকে গত বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্টে পজিটিভ আসে। এর একদিন পর শনিবার ভোরে শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category