• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে পরিবার রাজি (সম্মত) না হওয়াসহ পারিবারিক কলহে ফিরোজ আহমেদ (১৮) নামের এক চালকলের শ্রমিক গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার কলসা কোচকুড়িপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় তার শয়ন ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে পুলিশ ফিরোজ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা কোচকুড়িপাড়ার চালকলের শ্রমিক ফিরোজ আহমেদের পছন্দের মেয়ের সাথে তার পরিবার বিয়ে দিতে রাজি না হওয়াসহ পারিবারিক নানা কলহে পিতামাতার সাথে অভিমানে করে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফিরোজ আহমেদ তার শয়ন ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে থাকে। বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন দুপুরে ঘটনাস্থল থেকে ফিরোজ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category