• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
আদমদীঘিতে মাত্র ছয় বছর বয়সের রিয়াদ নামের এক শিশুপুত্র পুকুরে পানিতে ডুবে মারা গেছে। সে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম পশ্চিমপাড়ার জাকারিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় কুন্দগ্রাম তাদের বাড়ির নিকট একটি পুকুরের গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কুন্দগ্রাম পশ্চিমপাড়ার জাকারিয়ার ছেলে রিয়াদ সহ ৩/৪জন শিশু বাড়ির পাশে খলিয়ানে খেলা করার পর তাদের বাড়ির কিছু দুরে একটি পুকুরে তারা সকলে গোসল করতে নামে। এদের মধ্যে রিয়াদ নামের ওই শিশুটি পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা শিশু রিয়াদকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category