• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পুকুর পাড়ে অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড় থেকে শিয়ালে খাওয়া অজ্ঞাত এক যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হবে। লাশের মাথাসহ শরীরের কোমর পর্যন্ত শিয়ালে খেয়েছে। শুধু পড়নে ছিল একটি নেভি বøু জিন্সের প্যান্ট ও পাশে পড়ে ছিল কমলা রংয়ের রবারের জুতা। গতকাল রোববার ১৬ জুলাই দুপুরে আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের থলপাড়া মৌজার কাশিয়াগাড়ি নামক পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করেছে। বেশ কয়েক দিন পূর্বে কেবা কারা এই অজ্ঞাত যুবককে খুন করে ওই পুকুর পাড়ে ফেলে রেখে যেতে পারে বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির থলপাড়া গ্রামের উত্তরে কাশিয়াগাড়ি নামক পুকুর পাড়ে স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। এরপর পুলিশ দুপুর ২ টায় ঘটনাস্থলে পৌঁছে শিয়ালে খাওয়া অজ্ঞাত ওই যুবকের কোমর থেকে মাথা পর্যন্ত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেন। তার মাথার খুলি দেহ থেকে প্রায় ৫০ গজ দুরে পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য জুয়েল হোসেন জানান, কয়েক দিন পূর্বে কেবা কারা ওই যুবককে খুন করে ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করার পর তাকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যাবে। তিনি আরো জানান, বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category