• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার দমদমা গ্রামবাসীর আয়োজনে অটোভ্যান স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে গ্রামের বিভিন্ন পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ¦ গোলাম কিবরিয়া, সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, আতোয়ার রহমান, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাগর খান, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু, অটোরিকশা শ্রমিক নেতা জনি, ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক মঞ্জু, খোকন, আমজাদ হোসেন মল্লিক বাবু, আনছার মল্লিক, আসাদুল, কাশেম সরদার, আতারুল, শহিদুল, ভুট্টু ও ইসলাম খাঁন প্রমুখ।
বক্তারা ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বর্তমান সময়ে বিগত সরকারের বিতর্কিত প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তারা এ সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীতে আরোও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সান্তাহার-কদমা প্রধান সড়ক ও গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category