• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বিদেশ ফেরত ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ২৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বিদেশ ফেরত মহসীন আলী শেখ (২৫) নামের ঋণগ্রস্ত এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মৃত মহসীন উপজেলার শাঁওইল মধ্যপাড়ার মুকুল হোসেনের ছেলে। গত মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশ যান মহসীন আলী শেখ। ভালো কাজ না পাওয়ায় দেশে ফিরে আসেন। অর্থ উপার্জন না করেই দেশে ফেরায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ কারনে মঙ্গলবার দুপুর ২টায় তিনি নানা দুশ্চিন্তায় আত্মহত্যার জন্য পরিবারের সকলের অগোচরে বিষাক্ত গ্যাস খেয়ে ছটফট করতে শুরু করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category