• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ স্টাফ রিপোটার :

বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বসানো বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে
মনির হোসেন (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মনির উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কৈকুড়ি গ্রামের মজুন্দাপুকুরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্থানিয়রা জানায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর একই গ্রামের হারুনুর রশিদ ভোলা লিজ (পুকুর) নিয়ে মাছচাষ করছিলেন। পুকুরের মেয়াদকাল শেষ হওয়ায় পুকুরটি শুকাতে মনির নামের ওই শ্রমিক পুকুরে পানি সেচ দেওয়ার কাজ শুরু করেন। সোমবার সকালে পানি সেচকাজ শেষে বৈদ্যুতিক মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক তার মনিরের বুকের সাথে স্পর্শ হয়। স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিদ্যুতায়িক হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category