• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে হাফিজুল (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৪ সেপ্টম্বর) বিকেলে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা বাগিচাপাড়া গভীর নলকূপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল কাহালু থানার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে।

জানা যায়, রবিবার বিকেলে দুই ব্যক্তি নাগর নদী থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলো। হঠাৎ হরিণমারা বাগিচাপাড়া জমির মাঠে গভীর নলকূপ এলাকায় পৌঁছাতে বজ্রপাতে হাফিজুল মারা যান। এ ঘটনায় বুলবুল নামের আরেক ব্যক্তি গুরুতর আহন হন। আহত বুলবুল কাহালু থানার একই গ্রামের মৃত মহসিনের ছেলে। স্থানীয়া আহত বুলবুলকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category