• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ওরফে বকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। গত সোমবার ( ২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে আশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। সে নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতো।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম ওরফে বকুল নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করতো। প্রতিদিনের মতো গত সোমবার রাতে নওগাঁ দোকানে কাজ শেষে মোটরসাইকেল যোগে তার বাড়ি কেশরতা গ্রামে ফেরার পথে আদমদীঘির আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞান একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা তাকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category