• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির কৃষকলীগ নেতা বাবুর ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ২৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসানঃ আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল-হামীম বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গত সোমবার মধ্যরাতে স্ট্রোক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবু উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ আছর তার নিজ গ্রাম তেঁতুলিয়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য রুকুনুজ্জামান রুকু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকনসহ বিভিন্ন সামাজিক ও রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category