• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘি উপজেলা কৃষকলীগের সভাপতির ইন্তেকাল. শোক প্রকাশ

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হামিম বাবু হার্টএটাকে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১০ টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।

তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলে পিতা মাতা ভাইবোনসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন উপজেলার তেতুলিয়া গ্রামে বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ আল হামিম বাবু তার আদমদীঘি বাসায় গত সোমবার রাতে হটাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, আদমদীঘি উপজেলা যুবলীগের সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাসুদুর রহমান মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category