• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আমলা প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাতে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে আমলা প্রেসক্লাবের আয়োজনে সকালে প্রেসক্লাবের সদস্য এবং সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষজন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এ সময় আমলা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুল আলম শামীম এই আয়োজনে সভাপতিত্ব করেন।

উক্ত বর্ষবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ইসলাম তৌহিদ, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনামুল হক।

আমলা প্রেস ক্লাবের আহবায়ক সদস্য সচিব হোসাইন মোহাম্মদ সাগর, আমলা প্রেস ক্লাবের আহবায়ক সদস্য ও হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান শাহীন আলম লিটন, সদস্য হাবিবুর রহমান, মোস্তফা কামাল, মামুনুর রহমান ঝন্টু, আমলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সালিম খানসহ এসময় এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রশাসন, আরো অনেকেই উপস্থিত ছিলেন।

‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’–এই প্রতিপাদ্যে চব্বিশের চেতনা ধারণ করে সমকাল, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা করা হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আমলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কুলা-চালন, শখের হাঁড়ি, কলসি ও তালপাখা হাতে নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ছবি উঠিয়ে আনন্দ উদযাপন করা হয়।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে আমি আপনার ক্লাবের আহ্বায়ক শামসুল আলম শামীম বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালিদের কাছে অনেক বেশি আনন্দের। একই সাথে একটা কষ্টের জায়গাও রয়েছে। কেননা আমরা যখন নববর্ষ বরণ করছি, তখন ফিলিস্তিনের মানুষ নিষ্ঠুরভাবে গণহত্যার শিকার হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি।’

আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ইসলাম তৌহিদ, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category