• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ইশ্বরদীতে অবৈধ যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাঘার মিস্টার নিহত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বালি বহনকরা ইঞ্জিন চালিত অবৈধযানের মুখোমুখি সংসর্ষে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিস্টার(৩৫)ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ্যাপেক্স ফার্মার সেলস প্রতিনিধি হিসেবে রাজশাহীতে কর্মরতনিহত মোস্তাফিজুর রহমান মিস্টার বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের তোহিদুল ইসলামের একমাত্র ছেলে। সোমবার (১১ মার্চ) বাঘা- ঈশ্বরদী সড়কের ইশ^রদী সাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিন যোহর নামাজের পর শাহী মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের মামা মুনসাদ মাহমুদ জানান, সোমবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে ওষুধ নিয়ে রাজশাহী থেকে ইশ্বরদী যাচ্ছিল। পথিমধ্যে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের সাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সামনে থেকে আসা৪চাকার ইঞ্জিন চালিত স্টিয়ারিং সেট অবৈধ যান (কুত্তাগাড়ি নামে পরিচিত) এর সাথে মুখামুখি সংঘর্ষে রাস্তায ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনারস্থলেই মারা যান। ঘটনার পর চালক সটকে পড়েন। পুলিশ,বালিভর্তি সেই যানকে থানা হেফাজতে নিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায়, নিহতের মামা মুনসাদ মাহমুদ সড়ক পরিবহন আইনে ঈশ্বরদী থানায় মামলা করেছেন বরে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category