• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপ‌জেলায় বালু ভ‌র্তি ট্রা‌কের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত না‌হিদুল ইসলাম কুষ্টিয়া শহ‌রের ডা: আবুল কা‌শেম লেন আড়ুয়‌াপাড়ার এলাকার আইয়ুব ইসলা‌মের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার সা‌বেক যুগ্ম- সাধারণ সম্পাদক ছি‌লেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বি‌কে‌লে না‌হিদুল ইসলাম মোটরসাইকেলে কুমারখালী উপ‌জেলা থে‌কে বা‌ড়িতে ফির‌ছি‌লেন। পথে লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এক‌টি বালু বোঝাই ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিট‌কে প‌ড়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই তি‌নি মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়।

না‌হিদু‌ল ইসলা‌মের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকারসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে আসেন।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, লাশ‌টি ঘটনাস্থল‌ থে‌কে উদ্ধার ক‌রে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ট্রা‌কের চালক ও সহ‌যোগী পালি‌য়ে গে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category