• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত পিকআপ চালক

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পিক-আপ ও ভটভটি সংঘর্ষে পিক-আপের চালক জসিম (৩৭) নিহত হয়েছেন। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায় শুক্রবার (২০ জুন) ভোরে নজিপুর -বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় বদলগাছীর দিক থেকে আসা পিকআপ ও নজিপুরের দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক জসিম (৩৭) গুরুতর আহত অবস্থায় পিকআপের ভেতরে চাপা লেগেছিল । খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন আমরা এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পুলিশ হেফাজতে রয়েছে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category